সিঙ্গাপুরে লাইফ সাপোর্টে মীরজাদী সেব্রিনা
ফাইল ছবি
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে (ভেন্টিলেটর) রয়েছেন।
রোববার (২১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, সম্প্রতি কোলানজাইটিস বা বাইলডাক্টে প্রদাহজনিত অসুস্থতার কারণে পরীক্ষা-নিরীক্ষার জন্য ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা হাসপাতালে গিয়েছিলেন। কিছু জটিলতা দেখা দেওয়ায় সেখানে তাকে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আফসানা আলমগীর খান জাগো নিউজকে জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে(এনইউএইচ) ভর্তি আছেন। ফুসফুসে ইনফেকশন থাকায় এবং ইআরসিপি করার পর কিছু জটিলতাও দেখা দেওয়ায় তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে তার অবস্থা একটু খারাপই। সবাই তার জন্য দোয়া করবেন।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব পালনের আগে তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন।
এএএম/আরএডি/জেআইএম
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ পুরস্কারের অনুপ্রেরণায় দ্বিগুণ উৎসাহে সেবা দিচ্ছে ঢামেক পরিবার
- ২ ঈদের ছুটিতেও হাসপাতালে চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ
- ৩ স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার পর সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ চালু
- ৪ জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত করার আহ্বান
- ৫ শহরের দরিদ্র জনগোষ্ঠীর স্যানিটেশন প্রকল্প নিয়ে কর্মশালা