ইনসাফ হাসপাতালের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
মহান স্বাধীনতা ও বিশ্ব কিডনী দিবস উপলক্ষে রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনী অ্যান্ড জেনারেল হাসপাতাল মাসব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।
বৃহস্পতিবার থেকে হাসপাতাল ভবনে (১০ মার্চ থেকে ৯ এপ্রিল) মাসব্যাপী গৃহিত এ কর্মসূচির মধ্যে রয়েছে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান, হাসপাতালে বিভিন্ন অপারেশনে ৩০% ও পরীক্ষা-নিরীক্ষায় ৫০% ছাড়, স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ডেন্টাল চেক-আপ বিনামূল্যে করা, ক্যাম্পে আগত রোগীদের ইউরিন আর ই ও সিরাম ক্রিটেনিন বিনামূল্য পরীক্ষা ও পাঁচজন গরীব (হতদরিদ্র) রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার করা।
ইনসাফ বারাকাহ কিডনী অ্যান্ড জেনারেল হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মো. সোহরাব আকন্দ জাগো নিউজকে জানান, মহান স্বাধীনতা ও বিশ্ব কিডনী দিবস উপলক্ষে তারা বিনামূল্যের এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন।
এমইউ/জেএইচ/আরআইপি
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ অন্ধত্ব নিরসনে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
- ২ চট্টগ্রামে হাম সন্দেহে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি
- ৩ হামের প্রাদুর্ভাব মোকাবিলায় টিকাদান কর্মসূচিতে জোর বিশেষজ্ঞদের
- ৪ হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- ৫ ভোলা সদর হাসপাতালে ‘ম্যানেজ করে নেওয়া’ই বাস্তবতা!