৫ হাজার টাকা ভাতা বৃদ্ধি প্রত্যাখ্যান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
৫ হাজার টাকা ভাতা বৃদ্ধি প্রত্যাখ্যান করেছেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা
আন্দোলনের মুখে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা করা হয়েছে। তবে এতেও নারাজ প্রশিক্ষণার্থীরা।
স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানিয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতিবাদ সমাবেশ করেন। এসময় তারা পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেন।
- আরও পড়ুন
- বিসিএসে বয়সসীমায় ‘বৈষম্য’, ৩৪ বছরের দাবি চিকিৎসকদের
- কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়ে অবরোধ ছাড়লেন আন্দোলনকারীরা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসক সুজা উদ্দিন জাগো নিউজকে বলেন, মাত্র পাঁচ হাজার টাকা ভাতা বাড়িয়ে আমাদের সঙ্গে উপহাস করা হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমাদের মাসিক ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করতে হবে।
এদিকে সন্ধ্যায় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন মাসিক ভাতা ৫০ হাজার টাকা অথবা সরকারি চাকরির ভিত্তিতে নবম শ্রেণির বেতন করার দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন।
তিনি বলেন, আমাদের দাবি পূরণে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে, আমরা রোববার সকালে শাহবাগে ঢাকা অবরোধ শুরু করবো।
এএএম/বিএ
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ অন্ধত্ব নিরসনে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
- ২ চট্টগ্রামে হাম সন্দেহে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি
- ৩ হামের প্রাদুর্ভাব মোকাবিলায় টিকাদান কর্মসূচিতে জোর বিশেষজ্ঞদের
- ৪ হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- ৫ ভোলা সদর হাসপাতালে ‘ম্যানেজ করে নেওয়া’ই বাস্তবতা!