ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

কানাডার ভয়াবহ যত গণহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার একটি স্কুলে গুলিবর্ষণে বন্দুকধারীসহ ১০ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজে এই হামলার ঘটনা কানাডার ইতিহাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে মারাত্মক গণহত্যার ঘটনাগুলোর মধ্যে একটি।

এর আগেও দেশটিতে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বিভিন্ন সময়ে কানাডায় গণহত্যার তথ্য উঠে এসেছে।

এপ্রিল ২০২৫- ভ্যানকুভার, ব্রিটিশ কলাম্বিয়া
ফিলিপিনো সম্প্রদায়ের একটি উৎসবে মানসিকভাবে অসুস্থ এমন এক ব্যক্তি ভিড়ের মধ্যে একটি এসইউভি চালিয়ে দিলে ১১ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়।

সেপ্টেম্বর ২০২২- ওয়েল্ডন, সাসকাচোয়ান
গ্রামীণ সাসকাচোয়ানের জেমস স্মিথ ক্রি নেশন এবং ওয়েলডনের দুটি ক্ষুদ্র সম্প্রদায়ের ১৩টি স্থানে ছুরিকাঘাতে ১০ জন নিহত এবং ১৮ জন আহত হয়।

এপ্রিল ২০২০- পোর্টাপিক, নোভা স্কোটিয়া
পুলিশ অফিসারের ছদ্মবেশে কানাডার নোভা স্কোটিয়া প্রদেশে ১২ ঘন্টার তাণ্ডবে কমপক্ষে ১৬ জনকে হত্যা করা হয় যা দেশটিতে সবচেয়ে ভয়াবহ আধুনিক গণহত্যার ঘটনাগুলোর মধ্যে একটি।

জুলাই ২০১৮-টরন্টো, অন্টারিও
টরন্টোর ব্যস্ততম রাস্তায় এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। সে সময় রেস্তোরাঁয় ঢুকে এলোপাতাড়ি গুলি চালান। তিনি দুজনকে হত্যা করেন এবং হামলায় ১৩ জন আহত হয়।

জানুয়ারী ২০১৭- কিউবেক সিটি
একটি মসজিদে সন্ধ্যার নামাজের সময় এক ব্যক্তি গুলি চালালে ছয়জন নিহত এবং পাঁচজন আহত হয়। আরও ১২ জনকে সামান্য আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে।

জানুয়ারী ২০১৬- লা লোচে, সাসকাচোয়ান
একটি প্রত্যন্ত কমিউনিটি হাই স্কুলে গুলি চালানোর আগে এক ছাত্র তার দুই ভাইকে বাড়িতে হত্যা করে। হামলার ঘটনায় আরও দুইজন নিহত এবং আরও সাতজন আহত হন।

এপ্রিল ২০১৪- ক্যালগারি, আলবার্টা
ক্যালগারির পুলিশ বাহিনীর এক সদস্যের ছেলে একটি বাড়িতে পার্টিতে পাঁচজনকে ছুরিকাঘাতে হত্যা করে। এর পরেই তাকে গ্রেফতার করা হয়।

ডিসেম্বর ২০১৪-এডমন্টন, আলবার্টা
এক ব্যক্তি তার স্ত্রীসহ আটজনকে হত্যা করে আত্মহত্যা করে।

জুন ২০১৪-মনক্টন, নিউ ব্রান্সউইক
এক বন্দুকধারী তিনজন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ অফিসারকে হত্যা করে এবং হামলায় আরও দুজন আহত হয়।

মার্চ ২০০৫- মেয়ারথর্প, আলবার্টা
সম্পত্তি পুনরুদ্ধারের জন্য একটি পরোয়ানা কার্যকর করতে বাড়িতে যাওয়া চারজন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ অফিসারকে হত্যা করেন এক ব্যক্তি হত্যা করে। এরপর ওই ব্যক্তি আত্মহত্যা করেন।

এপ্রিল ১৯৯৯-অটোয়া, অন্টারিও
অটোয়ার নগর পরিবহন পরিষেবার এক প্রাক্তন কর্মচারী তার চার সহকর্মীকে হত্যা করে এবং আরও দুইজন আহত হয়। পরে ওই ব্যক্তি আত্মহত্যা করেন।

টিটিএন