ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, জাতিসংঘ সংঘাত নিরসনে ‌কার্যত কোনো ভূমিকা পালন করেনি। একই সঙ্গে তিনি বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের আহ্বান জানিয়েছেন। খবর এএফপির।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে রুবিও বলেন, এখনো বিশ্বের কল্যাণের হাতিয়ার হওয়ার অসাধারণ সম্ভাবনা জাতিসংঘের রয়েছে।তিনি বলেন, আমরা এ বিষয়টি উপেক্ষা করতে পারি না যে, আজ আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে, এর কোনো উত্তর নেই এবং কার্যত সংস্থাটি কোনো ভূমিকা পালন করেনি। এটি গাজা যুদ্ধের সমাধান করতে পারেনি।

রুবিও বলেন, ওয়াশিংটন বিশ্ব নেতাদের অতীতের ভুলগুলো সংশোধন করতে চায়। তিনি বলেন, ট্রাম্প সরকার অতীতে বিশ্ব নেতাদের করা ভুলগুলো সংশোধন করতে চায় এবং ওয়াশিংটন একাই এটি করতে ইচ্ছুক। তবে তারা ইউরোপীয় মিত্রদের সমর্থন চাইবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ, আমরা একসাথে আছি।

রুবিও বলেন, আমরা একটি সভ্যতার অংশ, পশ্চিমা সভ্যতা। আমরা এমন গভীরতম বন্ধনে আবদ্ধ যা বিভিন্ন জাতি ভাগ করে নিতে পারে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভাগ করা ইতিহাস, খ্রিষ্টীয় বিশ্বাস, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, পূর্বপুরুষ এবং আমাদের পূর্বপুরুষদের একসঙ্গে করা ত্যাগের বিনিময়ে তৈরি হয়েছে।

টিটিএন