পশ্চিমবঙ্গ
অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেফতার
অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেফতার
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালিতে অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম প্রকাশ টিকাদার।
জানা যায়, হাঁসখালি থানার অন্তর্গত বড় চুপায়া এলাকায় প্রকাশ টিকাদারের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করা এক বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। খবর পাওয়া মাত্রই প্রকাশের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রকাশ এবং কথিত সেই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রের দাবি, কয়েকদিন আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন ওই নারী। তাকে ভারতে প্রবেশের সাহায্য করেন প্রকাশ টিকাদার। এ কারণে দুজনকেই গ্ৰেফতার করা হয়েছে।
আরও পড়ুন>>
বাংলাদেশে নতুন সরকার, ব্যবসা-বাণিজ্যে উন্নতির আশায় পশ্চিমবঙ্গবাসী
প্লেনে রাখা চিরকুটে লেখা ‘বোমা আছে’, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক
চিকিৎসা নিতে ভারতে, ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৬ বাংলাদেশি গ্রেফতার
এ ঘটনায় হাঁসখালি থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। এর সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।
ডিডি/কেএএ/