লক্ষ্য সম্পর্ক জোরদার
বুধবার ইসরায়েল সফরে যাবেন মোদী, জানালেন নেতানিয়াহু
২০১৮ সালের ১৪ জানুয়ারি নয়াদিল্লির বিমান বাহিনী স্টেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডানে) ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু/ ছবি: এএফপি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েল সফর করবেন। রোববার (২২ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
রোববার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসবেন। তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য দেবেন ও আমি নিশ্চিত, আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন।
নেতানিয়াহু দুই দেশের সম্পর্কের বিকাশের বিষয়টি তুলে ধরে বলেন, দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে ও মোদী সেই সম্পর্ককে আরও শক্তিশালী করতে এখানে আসছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা খাতে সহযোগিতার কথাও উল্লেখ করেন।
মোদী সর্বশেষ ২০১৭ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন। এর পরের বছর ভারত সফরে গিয়েছিলেন নেতানিয়াহু।
সূত্র: এএফপি
এসএএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা
- ২ এত চাপেও ইরান কেন ‘নতি স্বীকার’ করছে না, কৌতূহল জেগেছে ট্রাম্পের মনে
- ৩ যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদে প্রবেশাধিকার দিতে প্রস্তুত সোমালিল্যান্ড
- ৪ ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
- ৫ বুধবার ইসরায়েল সফরে যাবেন মোদী, জানালেন নেতানিয়াহু