এক মাসের মধ্যেই সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিরিয়ার হাসাকাহ প্রদেশের একটি মহাসড়কে সামরিক সরঞ্জামবাহী ট্রাকের সাথে মার্কিন সাঁজোয়া যান দেখা যায়/ ছবি: এএফপি
সিরিয়ায় জিহাদবিরোধী জোটের নেতৃত্ব দেওয়া মার্কিন বাহিনীকে এক মাসের মধ্যেই পুরোপুরি প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনটি পৃথক সূত্র ফরাসি বার্ত সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।
একজন সিরীয় সরকারি কর্মকর্তা বলেন, এক মাসের মধ্যেই তারা (মার্কিন সেনারা) সিরিয়া থেকে সরে যাবে ও ঘাঁটিগুলোতে আর কোনো মার্কিন সামরিক উপস্থিতি থাকবে না। একই তথ্য নিশ্চিত করেছেন এক কুর্দি সূত্রও। তৃতীয় সূত্র হিসেবে এক কূটনীতিক জানান, প্রত্যাহার প্রক্রিয়া ২০ দিনের মধ্যেই শেষ হওয়ার কথা।
এদিকে, কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা উত্তর-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে সোমবারই (২৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র তাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।
সূত্র: এএফপি
এসএএইচ