ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার পরামর্শ
নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস/ ছবি: এক্স (সাবেক টুইটার) থেকে সংগৃহীত
নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত নির্দেশনা জারি করে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস।
নির্দেশনায় বলা হয়েছে, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিক, শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী বা পর্যটকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যে কোনো প্রাপ্তিযোগ্য পরিবহন ব্যবস্থায় যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করা উচিত।
নির্দেশনায় আরও বলা হয়, ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে তাদের ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র, পাসপোর্ট ও পরিচয়পত্র সবসময় কাছে রাখার অনুরোধ করা হচ্ছে। প্রয়োজন হলে, সহায়তার জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ভারতীয় দূতাবাস পুনরায় সতর্ক করে জানিয়েছে, ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, বিক্ষোভ বা সমাবেশস্থল এড়িয়ে চলতে হবে, দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে ও স্থানীয় গণমাধ্যম নজরে রাখতে হবে।
জরুরি প্রয়োজনে ভারতীয় দূতাবাসের হটলাইন নম্বরগুলো হলো:
মোবাইল: +৯৮৯১২৮১০৯১১৫; +৯৮৯১২৮১০৯১০৯; +৯৮৯১২৮১০৯১০২; +৯৮৯৯৩২১৭৯৩৫৯
ইমেইল: [email protected]
এর আগে চলতি বছরের জানুয়ারিতে একাধিক নির্দেশনা জারি করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও তেহরানে ভারতীয় দূতাবাস। গত ৫ জানুয়ারি বিক্ষোভ চলাকালে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিল।
তবে নতুন করে বিক্ষোভ তীব্র হওয়ায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। ওয়াশিংটনের হামলা হলে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্বার্থে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে তেহরান।
অন্যদিকে, ইরানি কর্মকর্তারা আশা করছেন, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলে নতুন করে সংঘাতের ঝুঁকি কমতে পারে।
সূত্র: দ্য হিন্দু
এসএএইচ
টাইমলাইন
- ১০:৩৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে কি পুনরাবৃত্তি হচ্ছে ইরাক যুদ্ধের ইতিহাস?
- ০৪:১১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে মার্কিন হামলায় যোগ দেওয়া সমর্থন করেন ৫৯ শতাংশ ইসরায়েলি
- ১২:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ লেবাননে মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
- ১১:১৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র যেকোনো যুদ্ধে ইরানকে ‘সহজে’ পরাজিত করবে
- ০৪:৩৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার পরামর্শ
- ০৯:৩০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি ইরান
- ০৯:২৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক
- ০৮:৫৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ এত চাপেও ইরান কেন ‘নতি স্বীকার’ করছে না, কৌতূহল জেগেছে ট্রাম্পের মনে
- ০৬:২৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান
- ০৩:০৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান
- ০২:০১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলায় শীর্ষ নেতৃত্বকে নিশানা, সরকার বদলের চিন্তা যুক্তরাষ্ট্রের
- ০১:৪৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা
- ১১:৫৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ইরান কেন সংঘাতের পথ বেছে নিতে পারে
- ০৮:৫৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা, নতুন ছবিতে মিললো প্রমাণ
- ০৮:৩৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার পরিকল্পনা স্বীকার করলেন ট্রাম্প
- ০৪:৪৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে ‘লক্ষ্যভিত্তিক হামলায়’ সমর্থন দিতে পারে সৌদি-আমিরাত
- ০৪:৩৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার জন্য ‘প্রস্তুত’ যুক্তরাষ্ট্র, অপেক্ষা কীসের?
- ০৩:৩৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না যুক্তরাজ্য
- ০২:৩৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো
- ০৯:২৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরানের হুঁশিয়ারি
- ০৯:৪০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পারস্য উপসাগরে বিশেষ ‘গুপ্তচর’ ড্রোন উড়ালো যুক্তরাষ্ট্র
- ০৮:০৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া ইরান-রাশিয়ার
- ০৬:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরাক থেকে সেনা সরালো জার্মানি
- ০৬:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
- ০৯:৪৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে উত্তেজনা, সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
- ০৮:৪২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর