ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

জ্বলছে মিয়ানমারের রাখাইন রাজ্য, সামরিক বিমান হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

মিয়ানমারের রাখাইন রাজ্যের সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। রাখাইনের পোননগিউন টাউনশিপের ইয়োয়েনগু গ্রামে চালানো এ হামলায় আরও ১৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ শিশু ও নারী রয়েছে।

স্থানীয়দের তথ্য মতে, বিমান হামলার ফলে কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে। আকষ্মিক এ হামলায় আগুন ও ধ্বংসাবশেষ থেকে বাচতে গ্রাম ছেড়েছে স্থানীয় বাসিন্দারা।

গণমাধ্যমের তথ্য মতে, গ্রামটি রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়ে থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ২০২৪ সালের মার্চ মাস থেকে এই এলাকা নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (AA)।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রয়েছে মিয়ানমার। এই সামরিক অভ্যুত্থানের পরেই শুরু হয় বিদ্রোহীদের অভ্যুত্থান দমন পরিকল্পনা এবং দেশজুড়ে সশস্ত্র বিদ্রোহ।

মিয়ানমারের চলমান সংঘাতে সামরিক বিধিনিষেধ ও নিয়মিত বিমান হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য রাখাইন রাজ্য।

জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় ৩.৬ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিওএফপি) তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সামরিক ব্লকেড এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার কারণে মিয়ানমারে খাদ্য সংকট ও অপুষ্টির হার বেড়েছে।

সূত্র: আল-জাজিরা

কেএম