সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ মার্চ ২০২৬
জাগো নিউজ
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
আলোচনা প্রত্যাখ্যান, ‘প্রতিরোধ’ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের
চলমান যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো ধরনের আলোচনা চলছে না এবং ‘প্রতিরোধ নীতি’ তথা যুদ্ধ চালিয়ে যাবে ইরান।
লেবাননে সাদা ‘ফসফরাস’ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল
ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ লেবাননের বিভিন্ন বেসামরিক এলাকায় সাদা ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। লেবাননের আরনুন, ইয়োহমর আল-শাকিফ ও কাফর তেবনিত এলাকায় এমন বোমা হামলা চালানো হয়েছে।
‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব’ আলোচনার বিষয় নয়: কিউবার প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সব বিষয় উঠতে পারে, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কখনোই আলোচনা হতে পারে না। এমনকি কিউবার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কখনোই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না।
ইরানে ‘মার্কিন-জায়নিস্ট’ সংশ্লিষ্ট ৩৯ গুপ্তচর আটক
ইরানের গোয়েন্দা সংস্থার এক অভিযানে কথিত ‘মার্কিন-জায়নিস্ট’ সংশ্লিষ্ট নেটওয়ার্কের ৩৯ জনকে আটক করার দাবি করা হয়েছে। তেহরান প্রদেশে পরিচালিত আগাম অভিযানে এসব ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরানের মিনিস্ট্রি অব ইন্টিলিজেন্স।
হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ৪ দেশের জাহাজ, বাংলাদেশ কি তালিকায় আছে?
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে পাঁচটি দেশের জাহাজ চলাচলের অনুমোদন দিয়েছে ইরান। দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের নাম।
নিরাপত্তার বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র একটি শর্ত দিয়েছে। আর তা হলো- নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে তাদের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে।
ইরানে বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলায় রাশিয়ার তীব্র ‘ক্ষোভ’
ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের আশপাশে মার্কিন-ইসরায়েলি যৌথ বাহিনী হামলা চালানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। এই হামলাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপ বলে উল্লেখ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
যৌথ বাহিনীর হামলায় বিপ্লবী গার্ডের নৌ কমান্ডারকে হত্যার দাবি
মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌ শাখার কমান্ডার আলিরেজা তাংশিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েলে।
ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর
বেশকিছু বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কিরিয়া এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলার দাবি করেছ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি।
কেএম