ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

জ্বালানি সংকটে ফ্রি গণপরিবহন চালু করছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০৩ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীতে গণপরিবহন ফ্রি করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, শনিবার (৪ এপ্রিল) থেকে এই উদ্যোগ কার্যকর হবে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই জনকল্যাণমূলক উদ্যোগের জন্য ৩৫ কোটি রুপি ব্যয় বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে এরই মধ্যে চাপে রয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানির দাম বাড়ায় পাকিস্তান সরকার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৪৩ ও ৫৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।

২৪ কোটির বেশি জনসংখ্যার দেশ পাকিস্তান মূলত উপসাগরীয় অঞ্চল থেকে অধিকাংশ অপরিশোধিত তেল আমদানি করে থাকে।

দেশটির জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক জানান, মূল্যবৃদ্ধির ফলে পেট্রোলের দাম গ্যালনপ্রতি প্রায় ৬.২৫ ডলার এবং ডিজেলের দাম প্রায় ৭ ডলারে পৌঁছাবে।

তবে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য তিন মাসের জন্য প্রতি লিটার জ্বালানিতে ১০০ রুপি (প্রায় ৩৬ সেন্ট) ভর্তুকি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা মাসে সর্বোচ্চ ২০ লিটার পর্যন্ত প্রযোজ্য হবে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম