ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরানের ২ পূর্বশর্ত

আলোচনায় বসার ‘প্রতিশ্রুতি’ রাখেনি যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১১ এপ্রিল ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ‘প্রতিশ্রুতি’ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ইরান বনাম মার্কিন-ইসরায়েল যুদ্ধের যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের পক্ষ থেকে দুটি পূর্বশর্ত দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

ইরানি প্রতিনিধি ও পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ জানিয়েছেন, আলোচনার আগে যুক্তরাষ্ট্র এখনো দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করেনি।

১. লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা।

২. ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এসব শর্ত পূরণ না হলে আলোচনা শুরু হবে না বলে তেহরান অবস্থান বজায় রেখেছে।

রুশ বার্তা সংস্থা তাস-এর এক সূত্র জানিয়েছে, বৈঠকটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হতে পারে কারণ লেবাননে সংঘাত ও আঞ্চলিক উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইসলামাবাদের এই আলোচনা মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও পারস্পরিক অবিশ্বাসের কারণে ফলাফল অনিশ্চিত।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

কেএম