ভুল করে চুল কাটায় সেলুনকে ২ কোটি রুপি জরিমানা
মডেলের চুল ভুলভাবে কাটার অভিযোগে ভারতের ভোক্তা অধিকার সংরক্ষণ আদালত একটি সেলুনকে ২ কোটি রুপি জরিমানা দেওয়ার নির্দেশনা দিয়েছে। আগামী আট সপ্তাহের মধ্যে জরিমানা পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এ রায় দেওয়া হয়। তবে ওই সেলুন মালিকের আপিল করার সুযোগ রয়েছে। খবর বিবিসির।
জানা গেছে, ২০১৮ সালের ১২ এপ্রিল দিল্লির মৌর্য হোটেলের সেলুনে চুল কাটতে যান মডেল আশনা রায়। তিনি অভিযোগ করেন, চুল যেভাবে কাটার কথা বলেছিলেন তিনি সেভাবে কাটা হয়নি। তিনি বলেন মাত্র ৪ ইঞ্চি ছোট করার জন্য কিন্তু হেয়ার ড্রেসার অনেক ছোট করে ফেলেন তার চুল। শুধু তাই নয় অতিরিক্ত অ্যামোনিয়া ব্যবহার করে চুলেরও ক্ষতি করার অভিযোগও রয়েছে তার।
ন্যাশনাল কনজ্যুমার ডিসপুটস রেড্রেসেল কমিশনের (এনসিডিআরসি) পর্যবেক্ষণে বলা হয়, চুল সৌন্দর্যের প্রতীক। চুলের সঙ্গে নারীদের একটা আবেগের সম্পর্ক রয়েছে। ওই মডেল চুলের সামগ্রীর বিজ্ঞাপন করেন। চুল ঠিকমতো না কাটায় ওই মডেলের কাজ পেতে অনেক সমস্যা হয়।
এসএনআর/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ট্রাম্পের গাজা পরিকল্পনায় সমর্থন, পাকিস্তানকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রের
- ২ কাঠ পোড়ানোর দূষণে যুক্তরাষ্ট্রে বছরে সাড়ে ৮ হাজারের বেশি অকালমৃত্যু
- ৩ জাতিসংঘকে ১৬ কোটি ডলার বকেয়া পরিশোধ করলো যুক্তরাষ্ট্র
- ৪ এপস্টিন সংক্রান্ত অভিযোগে আটকের পর ছাড়া পেলেন চার্লসের ভাই অ্যান্ড্রু
- ৫ হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরানের হুঁশিয়ারি