বিট্রিশ পুরুষদেরও আগ্রহ বাড়ছে কসমেটিক সার্জারিতে
কসমেটিক সার্জারির ব্যাপারে এই প্রথম ব্রিটেনে নারীর চেয়েও পুরুষেরা বেশি আগ্রহী হয়ে উঠেছে। খবর বিসিসির।
ব্রিটিশ অ্যাসোসিয়েশন অফ এসথেটিক প্লাস্টিক সার্জনের পরিসংখ্যানে বলা হচ্ছে, গত বছর ৫০ হাজারেরও বেশি পুরুষ মুখমণ্ডলে অপারেশনের মাধ্যমে তাদের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করেছে। এর আগে এতো ব্যাপক সংখ্যক পুরুষ কখনো তাদের নাক, চোখ ও চিবুক ছুড়ি কাঁচির নিচে সপে দেননি।
চিকিৎসকরা বলছেন, আগে যেমন নারীরা চাইতেন তেমনি পুরুষরাও এখন চাইছেন তাদের বয়স ধরে রাখতে বা বয়স বাড়ার গতি শ্লথ করে দিতে। এই চাহিদাও দিনে দিনে বাড়ছে। গত ১০ বছরে এই চাহিদা দ্বিগুণ হয়েছে।
এ ধরনের দশটির মতো অপারেশন আছে। এবং তার বেশিরভাগই নারীদের কাছে জনপ্রিয়। আর এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্তন বড়ো করার অপারেশন।
ব্রিটেনের একজন প্লাস্টিক সার্জন ব্রায়ান মায়ো বলেছেন, এর কারণ হলো পুরুষের দৃষ্টিভঙ্গিতে একটা পরিবর্তন ঘটেছে। এটা এখন আর গোপন কোনো বিষয় নয়। শুধু তাই নয়, এখন তারা এবিষয়টি নিয়ে স্ত্রী এবং বন্ধু বান্ধবদের সঙ্গে, এমনকি সহকর্মীদের সঙ্গেও কথাবার্তা বলছেন।
প্লাস্টিক সার্জনরা বলছেন, জনপ্রিয় তারকা বা সেলিব্রিটিদের মধ্যেও এই প্রবণতার কারণেও পুরুষদের মধ্যে এই চাহিদা দিনে দিনে বাড়তে পারে।
তবে এ বিষয়ে চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলছেন, এটা ঠিক দোকানে গিয়ে জুতা কেনার মতো কিছু নয়। এখানে কোনো ধরনের ত্রুটি ঘটে থাকলে সেটাকে ঠিক করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে।
জেএইচ/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বুধবার ইসরায়েল সফরে যাবেন মোদী, জানালেন নেতানিয়াহু
- ২ মধ্যপ্রাচ্যের বড় অংশে ইসরায়েলের অধিকার আছে: মার্কিন রাষ্ট্রদূত
- ৩ শুল্ক রায়ে ট্রাম্পের চাপ প্রয়োগের ক্ষমতা কমলো, তবে অনিশ্চয়তা কাটছে না
- ৪ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান
- ৫ ইরানে ফের সরকারবিরোধী বিক্ষোভ, শিক্ষার্থীদের বড় সমাবেশ