ইরাকে সহিংসতায় নিহত ছয় শতাধিক
ইরাকে ফেব্রুয়ারি মাসের সহিংসতায় অন্তত ৬৭০ জন নিহত হয়েছে। ইরাকের জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে ইরাকে সহিংসতায় ৬৭০ জন নিহত এবং ১,২৯০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪১০ জন এবং আহতদের এক হাজার ৫০ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনীর ২৬০ সদস্য নিহত এবং ২৪০ জন আহত হয়েছে।
রাজধানী বাগদাদে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। শুধুমাত্র রাজধানীতেই ২৭৭ বেসামরিক নাগরিক নিহত এবং ৮৩৩ জন আহত হয়েছেন।
ইরাকে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জন কিউবিস অব্যাহত সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এসআইএস/এবিএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ জনমত জরিপে এগিয়ে থাকা দল ফলাফলে দ্বিতীয় অবস্থানে
- ২ রুশ হামলায় ইউক্রেনে শিশুসহ একই পরিবারের নিহত ৫, গর্ভবতী মা আহত
- ৩ ভোট গণনায় অনিয়মের অভিযোগ, চাপের মুখে থাইল্যান্ডের নির্বাচন কমিশন
- ৪ ২০০৬ সালে এপেস্টেইনের বিষয়ে পুলিশকে ফোন করেছিলেন ট্রাম্প
- ৫ পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে মুসলিম ও পশ্চিমা বিশ্ব