ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিব প্রার্থী হবেন হেলেন ক্লার্ক

প্রকাশিত: ০৪:২৯ এএম, ০৫ এপ্রিল ২০১৬

জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। এই বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছিল। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান করে হেলেন তার চূড়ান্ত সিদ্ধান্ত ব্যক্ত করেছেন। খবর বিবিসির।

বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে হেলেন বলেন, নির্বাচিত হলে জার্মানি, জাপান, ব্রাজিল এবং ভারতকে স্থায়ী সদস্য পদ দিয়ে তিনি নিরাপত্তা পরিষদের আমূল পরিবর্তন আনতে চান। এছাড়া একুশ শতকের বাস্তবতা মাথায় রেখে আফ্রিকার দুটি দেশকেও নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ দেয়া যেতে পারে বলে মনে করেন তিনি।

হেলেন বর্তমানে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ এবছরের ডিসেম্বরে শেষ হবার কথা রয়েছে। এর পরেই নতুন মহাসচিব নিযুক্ত হবেন।

টিটিএন/পিআর