এবার ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলা
ইরাক ও সিরিয়ার পর এবার ইয়েমেনে হামলা চলালো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হুথিদের অন্তত ৩০টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। ভূমি ও আকাশ থেকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পশ্চিমা জোট।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত কয়েক মাস ধরে লোহিত সাগরে পশ্চিমা যুদ্ধজাহাজসহ বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুথি। এর জবাবে ইয়েমেনে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর আগেও বেশ কয়েকবার ইয়েমেনে হামলা চালায় তারা।
আরও পড়ুন>ইরাকে মার্কিন হামলায় বেসামরিক নাগরিকসহ নিহত ১৬
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইয়েমেনে হামলা হুথিদের লোহিত সাগরে হামলার বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা।
এর আগে জর্ডানে ইরান সমর্থিত গোষ্ঠীর হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরাক ও সিরিয়ায়ও পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মূলত ইরানের লক্ষ্যবস্তুতে ওই হামলা চালানো হয়।
মার্কিন এই প্রতিশোধমূলক হামলায় ইরাকে মারা গেছেন ১৬ জন। আহত হয়েছেন অন্তত ২৩ জন। অন্যদিকে সিরিয়ার পূর্বাঞ্চলে কমপক্ষে ১৮ জন ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন।
এমন হামলা-পাল্টা হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলার নিন্দা জানিয়ে ইরান এটিকে কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছে। বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়ে সার্বভৌমত্বের পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের চার্টারের লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র: সিএনএন
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ চুক্তি হলে যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ মার্চ ২০২৬
- ৩ ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে: ট্রাম্প
- ৪ ইরান যুদ্ধের ফলে ভারতের সামনে ‘অভূতপূর্ব চ্যালেঞ্জ’ তৈরি হয়েছে: মোদী
- ৫ সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান