দিল্লি
মেট্রোরেলে সমুচা খেয়ে সিটের নিচে ময়লা ফেললেন নারী, ভিডিও ভাইরাল
দিল্লি মেট্রোয় সমুচা খাচ্ছেন দুই নারী। ছবি: সংগৃহীত
দু’দিন পরপরই যেন খবরের শিরোনামে উঠে আসছে দিল্লির মেট্রোরেল। কখনো যাত্রীদের বাগবিতণ্ডা, কখনো আপত্তিকর পোশাক, কখনো আবার নাচের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার মেট্রোরেলে বসে দুই নারীর সমুচা খাওয়ার দৃশ্য বিতর্কের ঝড় তুলেছে ইনস্টাগ্রামে।
মেট্রোরেলে চলাচলে কঠোর নিয়মকানুনের মধ্যে অন্যতম হলো, ভেতরে খাবার খাওয়ায় নিষেধাজ্ঞা।
আরও পড়ুন>>
- দিল্লি মেট্রোয় যুগলের অন্তরঙ্গ ভিডিও ঘিরে বিতর্ক
- কলকাতার নতুন আকর্ষণ নদীর নিচ দিয়ে মেট্রোরেল
- চলন্ত বাইকে মুখোমুখি বসে তরুণ-তরুণীর রোমান্স, ভিডিও ভাইরাল
কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা যায়, দুই নারী মেট্রোরেলের একটি সিটে বসে সমুচা খাচ্ছেন। খেতে খেতেই এক নারী কিছু আবর্জনা সিটের নিচে ফেলে দেন।
View this post on Instagram
মেট্রোর নিয়ম ভেঙে এমন কাজ করায় অনেকেই ওই নারীদের সমালোচনা করেন। মেট্রোরেল কর্তৃপক্ষের নজরদারির অভাবকেও দুষছেন কেউ কেউ।
আরও পড়ুন>>
দুই নারীর এমন কাণ্ড নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন, তারা তো কেবল সমুচাই খাচ্ছেন। এখানে দোষের কী?
আরেকজন লিখেছেন, তারা অন্তত মারামারি বা নাচানাচি তো করছেন না!
তৃতীয় একজন আবার মনে করিয়ে দিয়েছেন, মেট্রোরেলে খাবার খাওয়া নিষিদ্ধ।
সূত্র: এনডিটিভি
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মার্কিন তেল অবরোধ পাত্তা দিচ্ছে না রাশিয়া, কিউবায় যাচ্ছে আরেকটি জাহাজ
- ২ স্থল অভিযান হলে ‘শত্রুসেনাদের’ কেউ যেন জীবিত না ফেরে: ইরানি সেনাপ্রধান
- ৩ ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট রয়েছে: মার্কিন গোয়েন্দা তথ্য
- ৪ ইরানকে নতুন হুমকি ট্রাম্পের, লক্ষ্য এখন সেতু-বিদ্যুৎকেন্দ্র
- ৫ সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত