বিয়েতে হাজির না হওয়ায় প্রেমিকের গোপনাঙ্গ কেটে নিলেন প্রেমিকা
প্রতীকী ছবি
দীর্ঘ পাঁচ বছরের প্রেম। কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছিলেন না প্রেমিক। অনেক অনুরোধের পর অবশেষে বিয়ে করতে রাজি হন তিনি। কিন্তু নির্ধারিত দিনে আর দেখা মেলেনি যুবকের। এতে ক্ষুব্ধ হয়ে প্রেমিককে বাসায় ডেকে কৌশলে তার গোপনাঙ্গ কেটে দিয়েছেন প্রেমিকা। গত সোমবার (১ জুলাই) ভারতের বিহারে ঘটেছে এই ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, অভিযুক্ত তরুণী পেশায় চিকিৎসক। আর তার প্রেমিক সরান জেলার মাধৌরা ব্লকের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
আরও পড়ুন>>
- অন্য নারীর দিকে তাকানোয় প্রেমিকের চোখে সুঁই ঢুকিয়ে দিলেন প্রেমিকা
- চিঠি পাঠিয়েছে ৬০ বছর আগের প্রেমিকা, রেগে স্বামীকে হত্যার চেষ্টা
- শত কোটি টাকার লোভে প্রেমিককে বিষ খাইয়ে হত্যা, পরে দেখলেন কিছু নেই
তরুণীর দাবি, তাদের মধ্যে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু প্রেমিক কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। অনেক চেষ্টার পর তাকে বিয়েতে রাজি করান প্রেমিকা। কথা ছিল, আদালতে গিয়ে বিয়ে (কোর্ট ম্যারেজ) করবেন তারা।
কিন্তু নির্ধারিত দিনে তরুণী পৌঁছালেও সেখানে হাজির হননি প্রেমিক। এতে প্রচণ্ড রেগে যান প্রেমিকা।
তিনি ফোনে ওই যুবককে তার বাসায় ডেকে আনেন। এরপর কৌশলে তার গোপনাঙ্গ কেটে দেন।
কাউন্সিলরের চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে যুবককে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে চিকিৎসার জন্য পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (পিএমসিএইচ) ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন>>
- সাবেক প্রেমিকের করফাঁকির খবর ফাঁস করে প্রতিশোধ নিলেন তরুণী
- বিমানবন্দরে পৌঁছে না দেওয়ায় প্রেমিকের বিরুদ্ধে মামলা
- প্রেমিকার শিশুসন্তানকে ট্রেনে ফেলে অপহরণের গল্প সাজান প্রেমিক
সরান জেলার মাধৌরা থানার এসএইচও জানান, অভিযুক্ত তরুণীর বয়স ২৫ বছর। তিনি হাজিপুরের বাসিন্দা এবং পেশায় চিকিৎসক। মাধৌরায় অনুশীলন করছিলেন অবিবাহিত ওই তরুণী। ভুক্তভোগী যুবকও অবিবাহিত।
এ পুলিশ কর্মকর্তা বলেন, আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ এপ্রিল ২০২৬
- ২ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা: বার্সোলনা থেকে গাজায় আসছে ‘সর্ববৃহৎ’ নৌবহর
- ৩ শিগগির ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক, ভেন্যু আলোচনায় আরও তিন দেশ
- ৪ ওয়াশিংটন বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ
- ৫ ‘ঋণ’ ও ‘দ্রুত সদস্যপদ’ বিষয়ে ইইউ সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাগিয়ার?