অবৈধ পথে ইউরোপযাত্রা
ভূমধ্যসাগরে বিপদে পড়া ১২৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
ভূমধ্যসাগরে উদ্ধার অভিযান। ছবি: রেস্কশিপ
ভূমধ্যসাগরে ঝুঁকিতে পড়া ১২৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কর্তৃপক্ষ। এই কাজে সহায়তা করেছে জার্মান অভিবাসী উদ্ধারকারী সংস্থা রেস্কশিপ।
জানা যায়, গত সোমবার (২ সেপ্টেম্বর) লিবিয়া উপকূল থেকে একটি দোতলা ফাইবারগ্লাসের নৌকায় আসা ১২৯ জন অভিবাসনপ্রত্যাশী মাঝসমুদ্রে ঝুঁকির মুখে পড়েন।
নৌকাটি ঝুঁকিতে পড়ার ঘটনাটি জানায় এনজিও সি-ওয়াচের এয়ারক্রাফট সি-বার্ড। সি-বার্ডের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান শুরু করে রেস্কশিপের উদ্ধারকারী জাহাজ নাডির।
আরও পড়ুন>>
- ঝুঁকি নিয়ে সাগরপথে ইউরোপ যাওয়ায় শীর্ষে বাংলাদেশিরা
- ইউরোপে আশ্রয় আবেদনে বাংলাদেশিদের নজিরবিহীন রেকর্ড
- ইতালি পৌঁছাতে মরিয়া কেন বাংলাদেশিরা
নৌকাটি ওই সময় বেশ ঝুঁকিতে থাকায় সেটিকে স্থির করতে ৪৯ জন অভিবাসনপ্রত্যাশীকে নিজেদের জাহাজে স্থানান্তর করেন নাডিরের ক্রুরা।
পরবর্তীতে বিষয়টি ইতালীয় কর্তৃপক্ষকে জানালে দেশটির উপকূলরক্ষীরা তাদের উদ্ধারে এগিয়ে আসেন। উদ্ধার অভিযান শেষে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপের দিকে চলে যান উপকূলরক্ষীরা।
রেস্কশিপ তাদের এক্স হ্যান্ডেলে বলেছে, আমরা শুধু এতটুকু বলতে পারি, আমরা সবাইকে বাঁচাতে পেরেছি।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ৩ বছরের মধ্যেই চলে যাবেন ট্রাম্প, ইউরোপকে শীর্ষ ডেমোক্র্যাটদের আশ্বাস
- ২ বিএনপিশাসিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে পারবে ভারত?
- ৩ ইরানে সামরিক হস্তক্ষেপে যুক্তরাষ্ট্রকে রেজা পাহলভির আহ্বান
- ৪ নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, বহু মানুষের প্রাণহানি
- ৫ বাংলাদেশে বিএনপির জয়, আশার আলো দেখছেন কলকাতা নিউমার্কেটের ব্যবসায়ীরা