এবার মোদীর রাজ্যে নারীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৪
প্রতীকী ছবি
কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় যখন গোটা ভারত উত্তাল, তখন আবারও প্রায় একই ধরনের বীভৎস ঘটনা ঘটেছে দেশটিতে। সেটিও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের এলাকা গুজরাটে।
বার্তা সংস্থা আইএএনএসের খবর অনুসারে, সম্প্রতি গুজরাটের ভাদোদারা জেলায় নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ পাওয়া গেছে ঝোপের ভেতর। তিনি ওই জেলার শিনোর গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন প্রবীণ শানাভাই ভাসাভা, কিরণ শানাভাই ভাসাভা, গঙ্গারাম গাঙ্গুভাই ভাসাভা এবং চুনিলাল মঙ্গলদাস। অভিযুক্তরা শিনোর এবং আশপাশের গ্রামের বাসিন্দা।
তদন্তে জানা গেছে, ভুক্তভোগীর আত্মীয় কিরণের সন্দেহ ছিল, ওই নারী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তিনি তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন নারী।
এর বদলা নিতে কিরণ তার সহযোগীদের নিয়ে মন্টারস বোট ট্রেনিং সেন্টারে প্রবেশ করে। সেখানে তারা ভুক্তভোগী লাঞ্ছিত ও ধর্ষণ করে। এসময় ওই নারী পালানোর চেষ্টা করলেও তাকে ধাওয়া করে ধরে ফেলে অভিযুক্তরা। এরপর তাকে ঝোপের মধ্যে টেনে নিয়ে যায় এবং আবারও যৌন নির্যাতন চালায়। সবশেষে তার ওড়না ব্যবহার করে তাকে শ্বাসরোধে হত্যা করে অভিযুক্ত চার যুবক।
পুলিশ তাদের সবাইকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: এনডিটিভি
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ভিয়েতনামে বাড়ির ফ্রিজে মিললো বাঘের মরদেহ, গ্রেফতার ২
- ২ ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১
- ৩ সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ৪ নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনতে বিশাল সমাবেশ
- ৫ ইরানে সপ্তাহব্যাপী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র