ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি শরিফুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০১ অক্টোবর ২০২৫

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি শরিফুল ইসলামকে (২২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। আসামি শরিফুল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে। বুধবার ভোরে ফেনী রেলস্টেশন এলাকা থেকে শরিফুলকে গ্রেফতার করে পুলিশ। তিনি রাজধানীর খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

ঢাকার আদালতের হাজত থেকে পালানো আসামি ফেনীতে গ্রেফতার

গত ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যান শরিফুল ইসলাম। ঘটনার দিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এমআইএন/এমএএইচ/জিকেএস