ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

জয় ও পলকের বিরুদ্ধে সাক্ষ্য ২৫ ফেব্রুয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাক্ষ্যগ্রহণের এ দিন ধার্য করেন। তিন সদস্যের ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

এ মামলার পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। জয়ের পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম।

গত ৪ ডিসেম্বর এই মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলার আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক আর জুনাইদ আহমেদ পলক গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

এফএইচ/এমকেআর