সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আবুল কালাম আজাদ/ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার
দুদকের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগের চেষ্টা করতে পারেন, যা অনুসন্ধান কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
এ প্রেক্ষাপটে দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন তার বিদেশ গমন রহিত করার জন্য আদালতের নির্দেশনা চান। আদালত শুনানি শেষে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।
এমডিএএ/ইএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর
- ২ নিজ কার্যালয়ে বসলেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
- ৩ আসাদুর রহমান কিরণ ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- ৪ সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৫ সাবেক পুলিশ কর্মকর্তা এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা