ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর হারুন অর রশিদ ও প্রফেসর ড. মো. মশিউর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর এ আদেশ দেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের অনুসন্ধানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তারা দেশত্যাগ করতে পারেন, এমন আশঙ্কায় তদন্তের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন করা হয়।

এমডিএএ/এমআরএম