ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

১৭ বছরে ১৩ লাখ ৭৪ হাজার ১৩৩ জনকে আইনি সহায়তা দিয়েছে লিগ্যাল এইড

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৬ এএম, ০২ মার্চ ২০২৬

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে এক লাখ ৩৫ হাজার ৫৮৫ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর সর্বমোট সংখ্যা ১৩ লাখ ৭৪ হাজার ১৩৩ জন।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রমের বিস্তারিত চিত্র এতে তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ১৭৩ জন আইনি সহায়তা পেয়েছেন। দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছেন ১১ লাখ ১৮ হাজার ৩৭০ জন। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৮২৯ জনকে সেবা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
১৭ বছরে ১৩৫৫৮৫ কারাবন্দিকে আইনি সহায়তা দিয়েছে লিগ্যাল এইড 
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ৩০১৭৩ জনকে সরকারি খরচে আইনি সেবা 

সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বরের মাধ্যমে সেবা পেয়েছেন এক লাখ ৯৫ হাজার ৭৬১ জন। সব মিলিয়ে লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর মোট সংখ্যা ১৩ লাখ ৭৪ হাজার ১৩৩ জন।

আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার নিয়ন্ত্রিত সেবা সংস্থা এটি।

এফএইচ/কেএসআর