ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক
শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক/ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
এ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামুনুল হকের আইনজীবী এই আবেদন করেন।
বুধবার (১১ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
ভোট গণনায় অনিয়মের অভিযোগ নিয়ে গভীর রাতে ইসিতে মামুনুল হক
হাড্ডাহাড্ডি লড়াই শেষে ববি হাজ্জাজের কাছে মামুনুল হকের পরাজয়
এর আগে ২৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।
এফএইচ/ইএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক
- ২ এক আসামির স্বীকারোক্তি, আরেকজনের ৫ দিনের রিমান্ড
- ৩ মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক ২ এপ্রিল
- ৪ সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সামনেও মেনে চলবো: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫ জুলাই সনদ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর