সকালে গ্রেফতারের পর বিকেলে কারাগারে ঢাবি শিক্ষক জামাল উদ্দীন
ঢাবি শিক্ষক আ ক ম জামাল উদ্দীন/ফাইল ছবি
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ মার্চ) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে বুধবার সকালে রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে একটি পদযাত্রা কর্মসূচি থেকে জামাল উদ্দীনকে আটক করে পুলিশ। পরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন
ঢাবি শিক্ষক জামাল উদ্দীনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের হয়ে কার্যক্রম পরিচালনার সময় গুলিস্তান স্টেডিয়াম এলাকা থেকে জামাল উদ্দীনকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, বুধবার সকালে গুলিস্তান স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা টু টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে মারধরের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। তখন পুলিশ জানিয়েছিল, ফেসবুকে ‘গণকান্নার’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
এমডিএএ/এমকেআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বরিশালের ১০ আইনজীবী
- ২ সকালে গ্রেফতারের পর বিকেলে কারাগারে ঢাবি শিক্ষক জামাল উদ্দীন
- ৩ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আপেল মাহমুদ ৩ দিনের রিমান্ডে
- ৪ অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ: সংসদে উঠলে ভাগ্যে কী আছে?
- ৫ নিবন্ধনবিহীন শিক্ষকের এমপিও বাতিল ও সুপারিশপ্রাপ্তকে নিয়োগ কেন নয়