নাসিরের সঙ্গে বিয়ে সম্পূর্ণ বৈধ ছিল: তামিমা
সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি/ছবি সংগৃহীত
ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের বিয়ে সম্পূর্ণ বৈধ ছিল বলে দাবি করেছেন তামিমা সুলতানা তাম্মি। আদালতে তিনি নিজেকে নিরপরাধ দাবি করেছেন।
এছাড়া প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের আগেই নতুন বিয়ে করার অভিযোগ ভিত্তিহীন বলে জানান তিনি।
সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তিনি এ বক্তব্য দেন। এদিন ন্যায়বিচারের জন্য আদালতের কাছে আবেদন করেন তামিমা।
তামিমা তার প্রথম স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তামিমার সাবেক স্বামী রাকিব হাসান ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা করেন।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নাসির ও তামিমার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
অভিযোগ অনুসারে, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আইন অনুযায়ী, যদি আদালত এই মামলায় দোষ প্রমাণিত করেন, তাহলে নাসির ও তার স্ত্রী ৫ থেকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।
এমডিএএ/বিএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের দিতে হবে ‘যোগ্যতা যাচাই পরীক্ষা’
- ২ মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছালো
- ৩ নাসিরের সঙ্গে বিয়ে সম্পূর্ণ বৈধ ছিল: তামিমা
- ৪ খালেদা জিয়ার চিকিৎসায় বাধা সৃষ্টি করেন সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল
- ৫ অবৈধ বার ও জুয়ার আসর বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চেয়ে রিট