ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ফের রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের আরও ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ জুলাই রাজধানীর মিরপুর থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে এই মামলায় আসামিকে পাঁচদিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন আদালতে জানান, রিমান্ড চলাকালে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই করা এবং মামলার প্রকৃত ঘটনা উদঘাটনে আরও সময় প্রয়োজন।
আরও পড়ুন
মাসুদ-খালেদকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন
তিনি আরও উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদের সময় আসামি সম্পূর্ণ তথ্য না দিয়ে আংশিক তথ্য দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের স্বার্থেও পুনরায় রিমান্ড জরুরি হয়ে পড়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলার নথি ও তদন্তের অগ্রগতি বিবেচনায় নিয়ে আসামির ছয়দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
এমডিএএ/ইএ