জুলাই আন্দোলন
হত্যাচেষ্টা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের জামিন
সাধন চন্দ্র মজুমদার/ফাইল ছবি
ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সালের ওপর গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এই মামলায় ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আরিফুর রহমানের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত ৩ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করে। পরদিন তেজগাঁও থানার একটি হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। পরে ৩০ অক্টোবর আবারও তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল (২৯)। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৬ সেপ্টেম্বর তিনি মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ১৮৪ জনকে আসামি করা হয়েছে।
এমডিএএ/এএমএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন তুলে কিংসলে ন্যাপলির চিঠি আদালত অবমাননা
- ২ হাদি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল
- ৩ হত্যাচেষ্টা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের জামিন
- ৪ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ ব্রিটিশ আইনি সেবা প্রতিষ্ঠানের
- ৫ হত্যাচেষ্টার মামলায় সুব্রত বাইনের মেয়ে বিথীকে গ্রেফতার দেখানোর নির্দেশ