বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
বিচারপতি মো. রেজাউল হাসান, ফাইল ছবি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার (১৩ এপ্রিল) আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিচারপতি মো. রেজাউল হাসান রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে পদত্যাগ করেন, যা রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
গত ৩০ মার্চ অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন। সে সময় রাষ্ট্রপতির উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্র সুপ্রিম কোর্টে জমা দেন, যা পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
গত বছরের ২৪ নভেম্বর বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ দায়ের করা হয়। সেখানে দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনের শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক।
আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের অনুরোধ করার পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ চাওয়া হয়। বাংলাদেশের উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংক্রান্ত পরিষদ সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে তার বিরুদ্ধে নানা অভিযোগে তদন্ত চলছিল।
এফএইচ/এমএএইচ/
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতার দেখানোর নির্দেশ
- ২ বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
- ৩ কারাগারে মামুন খালেদ, আদালতে স্বামীকে দেখে কাঁদলেন স্ত্রী নুসরাত
- ৪ মৃতপ্রায় হয়ে পড়লে ২১ ফুটের সেই কক্ষে এসি লাগানো হয়: আমান আযমী
- ৫ যিনি অনৈতিকভাবে অর্থ আদায় করেন তার মুখে নৈতিকতা মানায় না