৫৭ ধারায় মামলা : আগাম জামিন পেলেন সাংবাদিক হেলাল
তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় দৈনিক সকালের খবরের সাংবাদিক আজমালুল হক হেলালের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার জামিন সংক্রান্ত এক আবেদন শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণাদেব নাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে সাংবাদিক হেলালের পক্ষে শুনানি করেন আইনজীবী শম রেজাউল করিম। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শামিমা ইসলাম।
গত ৭ জুলাই (শুক্রবার) পিরোজপুরের সংসদ সদস্য রুস্তম আলীকে নিয়ে লেখা একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করাকে কেন্দ্র করে মঠবাড়িয়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে সাংবাদিক হেলালের আগাম জামিনের আবেদন করেন।
এফএইচ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলা, ডিজিটাল প্রমাণ দাখিল ৯ এপ্রিল
- ২ জয়-পলকের মামলায় প্রথম সাক্ষীর জেরা শেষ, পরবর্তী সাক্ষ্য ১০ মার্চ
- ৩ চার মামলায় খায়রুল হক জামিন পাবেন কি না, জানা যাবে রোববার
- ৪ ইরানে হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবীদের বিক্ষোভ
- ৫ শেখ হাসিনাকে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর