সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ৫ সেপ্টেম্বর
ছবি-ফাইল
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে এ মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ৫৮ বারের মতো পেছালো।
আজ মঙ্গলবার (১৭ জুলাই) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এ দিন ধার্য করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।
সাগর-রুনি খুন হওয়ার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
জেএ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ডপ্রাপ্তদের মুক্তি নয়
- ২ হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৪ ফেব্রুয়ারি
- ৩ র্যাবের গুলিতে পা হারানো লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল
- ৪ পি কে হালদারের ‘বান্ধবী’ নাহিদা রুনাইয়ের কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
- ৫ আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নিয়ে ব্যাংকের আপিল, আদেশ সোমবার