আমানের জামিন স্থাগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
নাশকতার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের ৯ মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আমানের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
সম্প্রতি মোহাম্মাদপুর, পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা ৯ মামলায় আমানকে জামিন দেন আদালত। সে মামলাগুলোর জামিন স্থগিত করতেই রাষ্ট্রপক্ষ এ আবেদন করেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে নাশকতা ৯ মামলায় হাইকোর্টের বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জণ দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।
এফএইচ/এসকেডি
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বরিশালের ১০ আইনজীবী
- ২ সকালে গ্রেফতারের পর বিকেলে কারাগারে ঢাবি শিক্ষক জামাল উদ্দীন
- ৩ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আপেল মাহমুদ ৩ দিনের রিমান্ডে
- ৪ অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ: সংসদে উঠলে ভাগ্যে কী আছে?
- ৫ নিবন্ধনবিহীন শিক্ষকের এমপিও বাতিল ও সুপারিশপ্রাপ্তকে নিয়োগ কেন নয়