দেশের সব আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের অবস্থান
সারা দেশের বারগুলোতে আগামী রোববার থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিকে কেন্দ্র নজিরবিহীন হট্টগোল হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। দুপক্ষের হট্টগোলের মধ্যে চুপচাপ বসেছিলেন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতি।
তবে আজকের অবস্থানকে শান্তিপূর্ণ কর্মসূচি উল্লেখ করে সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন রোববার থেকে সারা দেশের বারগুলোতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা করেন।
এফএইচ/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - আইন-আদালত
- ১ কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ
- ২ একটি দল নিজের পায়ে কুড়াল মারার চেষ্টা করছে: শিশির মনির
- ৩ গুলশান-বনানীর অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধের নির্দেশ
- ৪ মুন্সিগঞ্জে প্রবাসী শ্যামল হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
- ৫ দুদকের মামলায় বেরোবি প্রকল্প দুর্নীতি: তদন্ত প্রতিবেদন ২০ মে