কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি : দুজন রিমান্ডে
প্রতীকী ছবি
কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রির অপরাধে গ্রেফতার দুই মাদক কারবারির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- আলম হোসেন (২৫) ও আতিকুল ইসলাম ওরফে রকি (২২)।
ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার ঢাকা মহানগর হাকিম আদালত সূত্র থেকে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার তাদের দুজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মাদক মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান, তারা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে মাদক এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে।
জেএ/এমএসএইচ/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক
- ২ এক আসামির স্বীকারোক্তি, আরেকজনের ৫ দিনের রিমান্ড
- ৩ মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক ২ এপ্রিল
- ৪ সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সামনেও মেনে চলবো: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫ জুলাই সনদ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর