ইয়াবা কারবারি জসিম কারাগারে
ফাইল ছবি
রাজধানীর কোতয়ালী থানা এলাকায় ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার ইয়াবা কারবারি জসিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২২ জুলাই) ঢাকা মহানগর হাকিম মোরশদ আল মামুন ভুইয়া এ আদেশ দেন।
এদিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। কোতয়ালী থানার মাদক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার রাজধানীর কোতয়ালী থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক আইনে মামলা করা হয়।
জেএ/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - আইন-আদালত
- ১ সুপ্রিম কোর্টে বিএনপি-আওয়ামী লীগপন্থি আইনজীবীদের হট্টগোল
- ২ কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ: পরিচালক আল আমিন ১০ দিনের রিমান্ডে
- ৩ ভাটারায় স্ত্রী হত্যার ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
- ৪ নৌ-পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগসাজশ, দুই ব্যক্তির ১৪ ব্যাংক হিসাব ফ্রিজ
- ৫ বরিশালে এজলাসে ভাঙচুর: আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার রুল