খোকা-গয়েশ্বরসহ ৩৫ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রাজধানীর রামপুরা থানার হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের পলাতক দেখিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, সালাউদ্দিন আহমদ, হাবিবুর রহমান হাবিব ও শফিকুল ইসলাম বাদশা।
২০১৫ সালের ২০ মার্চ রামপুরা থানার এসআই মো. মামুনুর রশিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ২১ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়ায় বিএনপি-জামায়াতের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সময় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মানসুর প্রধানিয়া নামে একজন মারা যান।
এআরএস/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
- ২ দায়িত্ব নিলেন নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ৩ গুমের মামলা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ
- ৪ ‘নবীন’ পাঞ্জাবির দোকান চালুর নির্দেশ, ওসিকে শোকজ
- ৫ রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি