শুক্রবার সকালে মুজাহিদের সাক্ষাৎ চেয়ে আইনজীবীদের আবেদন
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তার আইনজীবীরা। অনুমতি পেলে শুক্রবার সকালে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করবেন বলে জানান আইনজীবী গাজী এইচএম তামিম।
বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আবেদন করেন মুজাহিদের আইনজীবীরা। কারাকর্তৃপক্ষ আবেদন গ্রহণ করেছেন তবে তারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি।
আবেদনের পর আইনজীবী গাজী এইচএম তামিম জানান, আমরা তাকে (মুজাহিদকে) জানাবো রিভিউ আবেদন খারিজ করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে তার কাছে জানতে চাইবো।
তিনি জানান, তিনিসহ মোট পাঁচ জন আইনজীবী সাক্ষাতপ্রার্থী টিমে রয়েছেন। তারা হলেন- অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, সাইফুর রহমান মশিউল আলম ও মতিউর রহমান আকন্দ।
এআর/এসএইচএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক ২ এপ্রিল
- ২ সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সামনেও মেনে চলবো: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ জুলাই সনদ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৪ প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
- ৫ লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, না হয় চলে যেতে হবে