ছাত্রী ধর্ষণ : আসামিকে জামিন দেননি হাইকোর্ট
ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি মাসুদ রানাকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ (নটপ্রেস রিজেক্ট) করা হয়।
এ বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৩ মে) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
জামিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান।
গত বছর ১৯ সেপ্টেম্বরে টাঙ্গাইলের দেলদুয়ারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রীর মা।
মামলার অভিযোগে বলা হয়, বাদিনীর মেয়েকে মোবাইলে এসএমএসের মাধ্যমে ডেকে নিয়ে যায় মাসুদ। এরপর তিন আসামি মেয়েকে নৌকায় তুলে বিলের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ মামলায় মাসুদ রানাকে ওই বছরের ২৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। সেই থেকে মাসুদ রানা কারাবন্দি।
এফএইচ/জেডএইচ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ নির্বাচনি অনিয়মের শুনানির জন্য হাইকোর্টে ট্রাইব্যুনাল গঠন
- ২ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর
- ৩ সুপ্রিম কোর্ট বার ভোট ১১–১২ মার্চ, মনোনয়ন ফরম বিক্রি শুরু
- ৪ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ২৬ ফেব্রুয়ারি
- ৫ হাসিনাসহ সব দণ্ডিতকে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি এমপি আখতারের