বুধবার নোয়াখালী যাচ্ছেন প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে) নোয়াখালী ও লক্ষীপুর সফরে যাচ্ছেন বুধবার। সফরসঙ্গী হিসেবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারের থাকার কথা রয়েছে। সুপ্রিমকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ১৩ জানুয়ারি বুধবার সকালে প্রধান বিচারপতি লক্ষীপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ওইদিন রাতেই লক্ষীপুর থেকে তিনি নোয়াখালী যাবেন। পরের দিন অর্থাৎ ১৪ জানুয়ারি বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রধান অতিথি হিসেবে যোগদান করে সোনাপুরের একটি হাইস্কুলের বৃত্তি ও কম্পিউটার প্রদান করবেন। ওই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারও অতিথি থাকবেন বলে জানা গেছে।
এ বিষয়ে প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান জানান, প্রধান বিচারপতি লক্ষীপুর ও নোয়াখালী সফরে যাচ্ছেন ১৩ জানুয়ারি। ওই দুই জেলার আদালতগুলো পরিদর্শনের পাশাপাশি তিনি একটি হাইস্কুলের অনুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে।
এফএইচ/এসকেডি/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন তুলে কিংসলে ন্যাপলির চিঠি আদালত অবমাননা
- ২ হাদি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল
- ৩ হত্যাচেষ্টা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের জামিন
- ৪ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ ব্রিটিশ আইনি সেবা প্রতিষ্ঠানের
- ৫ হত্যাচেষ্টার মামলায় সুব্রত বাইনের মেয়ে বিথীকে গ্রেফতার দেখানোর নির্দেশ