সাঈদীর সঙ্গে সাক্ষাৎ করতে ৪ আইনজীবী কারাগারে
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে সাক্ষাতের জন্য বুধবার সকালে তার ৪ আইনজীবী কাশিমপুর কারাগারে গেছেন। সাঈদীর ছেলে মাসু্দ বিন সাঈদী বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট তাজুল ইসলাম, মতিউর রহমান আকন্দ, সাইফুর রহমান ও ইউসুফ আলী।
এর আগে মঙ্গলবার বিকেলে সাঈদীর ফাঁসি চেয়ে আপিলের রায়ে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। আপিলের রায় পুনর্বিবেচনার মূল আবেদনে ৩০ পৃষ্ঠার ৫টি গ্রাউন্ডে অ্যাডভোকেট অন রেকর্ড জমা দিয়েছেন আইনজীবী মাহবুবুর রহমান।
এফএইচ/জেডএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাদি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল
- ২ হত্যাচেষ্টা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের জামিন
- ৩ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ ব্রিটিশ আইনি সেবা প্রতিষ্ঠানের
- ৪ হত্যাচেষ্টার মামলায় সুব্রত বাইনের মেয়ে বিথীকে গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৫ যৌন নিপীড়ন মামলায় গ্রেফতারের পরদিনই জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু