ইঞ্জিনিয়ার মোশাররফের ভাই মোহতেশামের জামিন শুনানি আজ
দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরের জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলের ওপর শুনানি আজ (সোমবার)।
সোমবার (১৩ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য রয়েছে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
গত ১৭ মে হাইকোর্টের একই বেঞ্চ জামিনের বিষয়ে রুল জারি করে আদেশ দেন।
আদালতে ওই দিন আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
রুলে খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়। দুই সপ্তাহের মথ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ১৬ মে বাবর জামিন চেয়ে আবেদন করেন। ওইদিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করা হয়।
২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় ওই অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।
পরবর্তীকালে ওই বছরের ৩০ সেপ্টেম্বর ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। সেইসঙ্গে বাবরসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর গত ৭ মার্চ দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
এফএইচ/আরএডি/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে শ্যোন-অ্যারেস্টের আদেশ প্রত্যাহারে নোটিশ
- ২ ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থীর আবেদন হাইকোর্টে গ্রহণ
- ৩ প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, আব্দুস সালাম কারাগারে
- ৪ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান
- ৫ ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ