গুলিস্তানে বিস্ফোরণ: ২৪ জন নিহতের মামলার প্রতিবেদন ২১ মে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে ২৪ জনের প্রাণহানির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২১ মে দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১১ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দা প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
আরও পড়ুন>> বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৪
গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেওয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।
আরও পড়ুন>> ক্ষতিগ্রস্ত ভবনে আর কোনো মরদেহ নেই: ফায়ার সার্ভিস
এ ঘটনায় ঘটনায় বংশাল থানায় অবহেলার অভিযোগে এনে মামলা করেন পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার পর ভবনের দুই মালিক আপন দুই ভাই ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টুকে গ্রেফতার দেখানো হয়। এরপর তাদের রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে স্যানিটারি ব্যবসায়ী মিন্টু জামিনে রয়েছেন। ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান কারাগারে রয়েছেন।
জেএ/ইএ/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ অর্থপাচার মামলায় তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- ২ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন তুলে কিংসলে ন্যাপলির চিঠি আদালত অবমাননা
- ৩ হাদি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল
- ৪ হত্যাচেষ্টা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের জামিন
- ৫ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ ব্রিটিশ আইনি সেবা প্রতিষ্ঠানের