শেখ হাসিনাসহ ১৬৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে ডেলিভারিম্যান শিমুল আহমেদকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মিরপুর মডেল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার ও গাজী মেজবাউল হোসেন বাচ্চু।
মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী শিমুল আহমেদ একটি বেসরকারি কোম্পানিতে একজন চাকরি করেন। গত ১৯ জুলাই বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর থানাধীন এলাকায় মুক্তিকামী ছাত্রদের সঙ্গে তিনি আন্দোলনে যোগ দেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ডান পায়ের উপরিভাগে গুলিবিদ্ধ হন। এতে শিমুল পঙ্গুত্ব বরণ করেন।
জেএ/এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে শ্যোন-অ্যারেস্টের আদেশ প্রত্যাহারে নোটিশ
- ২ ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থীর আবেদন হাইকোর্টে গ্রহণ
- ৩ প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, আব্দুস সালাম কারাগারে
- ৪ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান
- ৫ ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ