ডা. সজীব হত্যা
শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে ডা. সজীব নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) ডা. সজীবের বাবা হালিম সরকার বাদী হয়ে ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করেন।
- আরও পড়ুন
- শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার এ পর্যন্ত ২৮ অভিযোগ
১০ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন
অভিযোগ দাখিলের পর হালিম সরকার সাংবাদিকদের বলেন, আমার ছেলে গাজীপুরের তাহেরুন্নেছা মেডিকেল কলেজ থেকে ২০২০ সালে এমবিবিএস পাস করে। আমার নিরপরাধ ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি জানতে পেরেছি এ ট্রাইব্যুনালে সঠিক বিচার হবে। এজন্য ন্যায়বিচারের আবেদন করেছি। আমি ছেলের হত্যার বিচার চাই।
গত ১৮ জুলাই বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে ডা. সজীবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।
এফএইচ/এমকেআর/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে শ্যোন-অ্যারেস্টের আদেশ প্রত্যাহারে নোটিশ
- ২ ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থীর আবেদন হাইকোর্টে গ্রহণ
- ৩ প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, আব্দুস সালাম কারাগারে
- ৪ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান
- ৫ ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ