সাবেক এমপি প্রিন্সের দেশত্যাগে নিষেধাজ্ঞা
গোলাম ফারুক খন্দকার প্রিন্স/ছবি: সংগৃহীত
পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন দুদকের উপ-পরিচালক মো. ফজলুল হক তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, ফারুক খন্দকার প্রিন্সের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক তার নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান। তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুতরাং অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
জেএ/ইএ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ আমাকে যারা পঙ্গু বানিয়েছে তাদের বিচার চাই: জুলাই যোদ্ধা আদহাম
- ২ কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ
- ৩ একটি দল নিজের পায়ে কুড়াল মারার চেষ্টা করছে: শিশির মনির
- ৪ গুলশান-বনানীর অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধের নির্দেশ
- ৫ মুন্সিগঞ্জে প্রবাসী শ্যামল হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড