সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এসিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন দুদকের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, মোহসিন ও অন্যদের বিরুদ্ধে নামে-বেনামে কোম্পানি খুলে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জাল জালিয়াতি এবং কাগুজে বিল সৃষ্টি করে ঋণের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
অনুসন্ধানকালে মোহসিনের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে আত্মসাতের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে বিশ্বস্ত সূত্রের প্রাপ্ত তথ্য অনুসারে অভিযোগ সংশ্লিষ্ট মোহসিন দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া আবশ্যক।
জেএ/এমকেআর/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে শ্যোন-অ্যারেস্টের আদেশ প্রত্যাহারে নোটিশ
- ২ ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থীর আবেদন হাইকোর্টে গ্রহণ
- ৩ প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, আব্দুস সালাম কারাগারে
- ৪ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান
- ৫ ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ